1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

আসন্ন নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ—বাঘায় মতবিনিময় সভায় নাজমুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
আসন্ন নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ—বাঘায় মতবিনিময় সভায় নাজমুল হক

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বাঘায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা জাগ্রত বাঘা শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল্লাহ আল মামুন নুহুর সভাপতিত্বে এবং নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চারঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ নাজমুল হক। তিনি বলেন, গণমাধ্যমকর্মী তথা সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে দেশের বিভিন্ন আন্দোলন ও গণআন্দোলনে সাংবাদিকদের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে তিনি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কথা তুলে ধরা সাংবাদিকতার প্রধান দায়িত্ব।

এছাড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু বলেন, আগামী দিনের রাষ্ট্র গঠনে সাংবাদিকদের মতামত ও পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেশাগত দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, নির্বাচনী পরিবেশ এবং গণমাধ্যমের করণীয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক সাবদার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট