1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

সীমান্ত দিয়ে কোনো অপরাধীর পলায়ন ঠেকাতে বিজিবিকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক:

বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে বিষয়ে বিজিবিকে সর্বদা সতর্ক থাকতে হবে।

দেশের সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সব সময় প্রস্তুত থাকতে হবে। মাদক বা চোরাচালানের সঙ্গে জড়িত কিংবা এতে সহায়তাকারী কোনো কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনায় কৌশলী ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অপরাধী অনুপ্রবেশ বা পলায়ন যেন না ঘটে, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনীকে আগাম প্রস্তুতি নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট