1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়নপত্র জমা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম এবং মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

মনোনয়নপত্র জমা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন পর জনগণ একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আল্লাহর রহমত ও জনগণের দোয়ার মাধ্যমে আজ তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দেশে প্রত্যাবর্তনের সময় রাজধানীবাসী যেভাবে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে, তা স্পষ্ট করে জনগণ পরিবর্তনের আকাঙ্ক্ষা পোষণ করছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা-১৭ আসনের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানের পক্ষে রায় দেবেন বলে বিএনপি আশাবাদী।

নতুন প্রজন্মের ভোটাধিকার প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, তরুণ ভোটাররা এখনো তাদের ভোটাধিকার পুরোপুরি প্রয়োগের সুযোগ পায়নি। এবারের নির্বাচনে তারা ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে দলের বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট