1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

জামালপুরে ডিবি-২ এর অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ একজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
জামালপুরে ডিবি-২ এর অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ একজন আটক

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি-২) এর বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। পরে সোমবার দুপুরে আটককৃত ব্যক্তিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানের পুরো কার্যক্রম জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

আটককৃত ব্যক্তি মোঃ পলাশ মিয়া (৪২), তিনি দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকার বাসিন্দা।

এ বিষয়ে জামালপুর ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, “মাদক ব্যবসার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট