1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের দুই পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
শেরপুর জেলা পুলিশের দুই পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর :

শেরপুর জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত দুই পুলিশ পরিদর্শকের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পিআরএলগামী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার মো. শহীদুল হক ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সালেমুজ্জামানকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী এই দুই কর্মকর্তাকে সম্মাননা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদ্বয়কে মেধাবী, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত ও কর্মজীবনের আগামী দিনগুলো আরও সফল ও কল্যাণময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞাসহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট