1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

রাজশাহীতে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবলসের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবলসের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

“বিজয়ের পথে একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় রাজশাহীর কাজিহাটায় অবস্থিত গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপণন) আরিফুল ইসলাম

সম্মেলনের কার্যক্রম: পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। রাজশাহী ইলেকট্রনিক ব্যবসায়িক মালিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, এস কিউ ওয়্যার এন্ড ক্যাবলস গুণগত মান এবং নিরাপত্তার প্রতীক। মূল্যবান ব্যবসায়িক অংশীদারদের সাথে নিয়ে এই অগ্রযাত্রাকে উদযাপন করতেই আজকের এই আয়োজন।

ব্যবসায়ীদের আলোচনা: অনুষ্ঠানে রাজশাহী ডিভিশনের ইলেকট্রনিক ব্যবসায়িক মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। সমাপনী বক্তব্যে সভাপতি গোলাম রাব্বানী স্থানীয় ইলেকট্রনিক ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষ পর্বে আকর্ষণীয় রাইফেল ড্র এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে ইলেকট্রনিক ব্যবসার সাথে সংশ্লিষ্ট মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট