1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বাঘায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
বাঘায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো :

রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বাঘা উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ স্কুল মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম।

শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কৃষিবিদ মনোয়ার হোসেন এনাম,
সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) কৃষিবিদ হাবিবুর রহমান,
রাজশাহী মহানগর জিয়া পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ড. আকতার হোসেন,
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু,
রাজশাহী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন,
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার,
রাজশাহী জেলা যুবদলের সদস্য আল আমিন জমাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম আরিফ, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশপ্রেমিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান বক্তা আবু সাঈদ চাঁদ বলেন, “গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।”

অনুষ্ঠান শেষে হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট