1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

বাগমারায় শীতার্তদের পাশে দেওয়ান ফাউন্ডেশন, বিতরণ ১ হাজার কম্বল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে
বাগমারায় শীতার্তদের পাশে দেওয়ান ফাউন্ডেশন, বিতরণ ১ হাজার কম্বল

আবুল হাশেম | রাজশাহী ব্যুরো:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেওয়ান ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলায় এক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত ১৪ জানুয়ারি (বুধবার) বিকেলে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের জামালপুর ঈদগাহ মাঠে প্রায় ৪৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও ৫৫০টি কম্বল বিতরণ করা হয়, যা শেষ হয় সোমবার (১৯ জানুয়ারি)।

এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সিনিয়র সায়েন্টিস্ট, জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাগমারার কৃতিসন্তান ড. জাহিদুন্নবী দেওয়ান শামীম।

দেওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আ. জলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য ও দেওয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুন্নবী দেওয়ান (শাকিল)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও ড. জাহিদুন্নবী দেওয়ান শামীম বাগমারার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকছেন। তার এই মানবিক উদ্যোগ সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত। তারা আরও জানান, ২০০০ সাল থেকে দেওয়ান ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নির্বাহী পরিচালক হাবিবুন্নবী দেওয়ান (শাকিল) বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য নাজমুল ইসলাম, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ও মুরাদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

কম্বল পেয়ে স্থানীয় শীতার্ত মানুষরা আনন্দ প্রকাশ করেন এবং দেওয়ান ফাউন্ডেশনের এই উদ্যোগকে “মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত” হিসেবে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট