1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

বাঘার আড়ানীতে বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে
বাঘার আড়ানীতে বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো | আবুল হাশেম

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ সভায় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড জোরদার এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ তোজাম্মেল হক, আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল, আড়ানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, আড়ানী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাক আহমেদ (বিল্টু), আড়ানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুরাদ ইসলাম এবং আড়ানী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক (জিয়া)।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির মহিলা দলের নেত্রী মোসাম্মদ সোনিয়া বেগম, মহিলা দলের সাধারণ সম্পাদক সোছাঃ সালেহা বেগম, আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম ও মোঃ নওশাদ আলী, বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ পলাশ সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট