1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক

আবুল হাশেম | রাজশাহী ব্যুরো

রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট ইউনিয়নের রাওথা এলাকায় বিকেলে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নাজমুল হক বলেন,
“আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গড়াই আমাদের এই নির্বাচনের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর পরিবর্তন চায়। এই পরিবর্তন আনতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।

ভোটারদের উদ্দেশে জামায়াত প্রার্থী বলেন,
“আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ আপনাদের ভোটাধিকার হরণ করতে পারবে না। কারণ একটি ভোট রাষ্ট্রের পবিত্র আমানত।”

এ সময় তিনি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলামসহ চারঘাট ও বাঘা উপজেলার জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী গণসংযোগ চলাকালে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যক্ষ নাজমুল হক এবং ভোটারদের কাছে তাঁর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চেয়ে সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট