1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার জনগণের ওপর ছেড়ে দিলেন ডা. শফিকুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার জনগণের ওপর ছেড়ে দিলেন ডা. শফিকুর রহমান

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি  | ১ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা আমার ভাইকে খুন করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। তাদের দ্বারা আর কারও ক্ষতি হোক—এটি আমরা চাই না। আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার আপনাদের (জনগণের) ওপর ছেড়ে দিলাম, এর বিচার আপনারাই করবেন।”

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

বক্তব্য প্রদানকালে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, আসন্ন ১২ তারিখের নির্বাচনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি বলেন, “সামান্য একটি আসনের জন্য যারা মানুষ হত্যা করতে পারে, তারা কোনোভাবেই মানুষের সেবক হতে পারে না।”

কবর জিয়ারত শেষে জামায়াতের আমীর নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শ্রীবরদী থেকে ফিরে ডা. শফিকুর রহমান শেরপুর পৌর শহরের দারোগা আলী মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দেন। আমীরকে এক নজর দেখার জন্য সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মাঠে ভিড় করেন। জনসভায় শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট