1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় কৃষকরা স্বল্প জমিতে তুলা চাষ শুরু করেছেন।

আগে যেখানে ধান, গম, পেঁয়াজ ও শাকসবজির আবাদই ছিল প্রধান, সেখানে নতুন ফসল হিসেবে তুলা চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় কৃষকরা। তুলা চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় কৃষকদের কাছে এটি লাভজনক ফসল বলে বিবেচিত হচ্ছে।

আড়ানীতে বহু আগে থেকেই এই চাষের প্রচলন থাকলেও, অন্যান্য ফসলের জন্য তুলা চাষে তাদের তেমন আগ্রহ দেখা যায়নি। তবে বর্তমানে তুলার বাজার মূল্য ও ফলন দেখে তুলা চাষে আগ্রহ দেখাচ্ছে এই এলাকার কৃষকরা। স্থানীয় তুলা চাষী বলেন, “আমি অনেক আগে থেকেই এই তুলা চাষের সাথে জড়িত, এই চাষে তেমন খরচ করার প্রয়োজন হয়না ও বেশি পরিচর্যা করা লাগেনা, তার তুলনায় আমরা দাম ভালো পাই।

ফলে অনেক নতুন কৃষক এই চাষ শুরু করছেন।” রাজশাহী জোনের আড়ানীর কর্টন ইউনিট অফিসার মোঃ হোসেন আলী জানান, মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। অনেক আগে থেকেই আমরা এ চাষে কৃষকদের উৎসাহ দিয়ে আসছি।

এ চাষ সফল হলে আড়ানী এলাকায় বিকল্প ফসল হিসেবে তুলা চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়াও আমাদের তালিকা ভুক্ত চাষীদের সরকারি সহযোগিতাও প্রদান করি। কৃষি বিশেষজ্ঞদের মতে, তুলা চাষ বৃদ্ধি পেলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষকদের আয় বাড়বে।

তবে নিয়মিত পরিচর্যা ও আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করলে তবেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব। তুলা চাষ সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বাঘা ও চারঘাট উপজেলায় মোট ৩০০ জন তুলা চাষি রয়েছে, এর মধ্যে বাঘাতে ২০০ ও চারঘাটে ১০০ জন। এবার দুই উপজেলা মিলে উৎপাদন লক্ষ মাত্রা ধরা হয়েছে ৩ হাজার মণ।

এবার চারঘাট বাঘা মিলে মোট সাড়ে ৬’শ বিঘাতে তুলা চাষ হয়েছে, এর মধ্যে বাঘাতে ২’শ বিঘা চাষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট