1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে বিল আকারে পেশ করা হবে: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সাংবিধানিক প্রক্রিয়ায় জারি করা প্রতিটি অধ্যাদেশই পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে বিল আকারে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আইনমন্ত্রী জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে এখন পর্যন্ত মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। তিনি বলেন, “আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এই ১৩৩টি অধ্যাদেশ বিল হিসেবে পেশ করা হবে। সাংবিধানিক নিয়ম মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।”

আলোচিত নরসিংদী ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে মন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “নরসিংদীর ঘটনায় যারা জড়িত এবং যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শিকড় উপড়ে ফেলা হবে।” সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, অপরাধী যত শক্তিশালীই হোক, আইনের হাত থেকে রেহাই পাবে না।

দেশের বিচার ব্যবস্থায় দীর্ঘদিনের বড় সমস্যা ‘মামলা জট’ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান আসাদুজ্জামান। তিনি বলেন, “মামলার জট আমাদের বিচার বিভাগের একটি প্রকট সমস্যা। এটি নিরসনে যা যা করণীয়, তার সবটুকুই করা হবে। আমি আগে অ্যাটর্নি জেনারেল হিসেবে যতটা তৎপর ছিলাম, আইনমন্ত্রী হিসেবে তার চেয়েও বেশি সক্রিয় ভূমিকা পালন করব।”

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ এবং রাশেদ খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট