1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শেরপুরে শতাধিক অসহায় পরিবার ও শিশুদের মাঝে ‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’-এর ঈদ উপহার বিতরণ শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হাবিবুল্লাহ নগর ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক রাজু সরকার নন্নী ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ সরকার রাজশাহীতে পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ: প্রথমবারের মতো পেলেন ১২৩৭ কর্মী লক্ষ্মীপুরে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ: উদ্ধারে বাজুসের ১২ ঘণ্টার আল্টিমেটাম ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ অনুষ্ঠিত বাকেরগঞ্জে পা হারানো প্রতিবন্ধী সোহেলের পাশে ‘গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন’

রাজশাহীতে পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ: প্রথমবারের মতো পেলেন ১২৩৭ কর্মী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ: প্রথমবারের মতো পেলেন ১২৩৭ কর্মী

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো | 

রাজশাহী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের অর্থ তুলে দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রত্যেক পরিচ্ছন্ন কর্মীকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ইতিহাসে এবারই প্রথমবারের মতো পরিচ্ছন্ন কর্মীরা সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন ঈদ উপহার পেলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন, সেইসব মেহনতি মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন আমাদের প্রিয় নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিপূর্বে কখনও এভাবে পরিচ্ছন্নকর্মীদের মূল্যায়ন করা হয়নি।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন রাজশাহীকে আরও সুন্দর ও উন্নত করতে। আমি তাঁর উপহার নিয়েই আপনাদের কাছে এসেছি এবং সেই লক্ষ্যেই কাজ করে যাব।”

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিব আনজুম, আলী রায়হানসহ সকল শহীদের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বেই দেওয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন শুরু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ থেকে শুরু করে ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিক সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচ্ছন্ন কর্মীরা। রাজিবুল ইসলাম নামে এক কর্মী বলেন, “দীর্ঘদিন চাকরি করছি, কিন্তু আগে কখনও সরাসরি এভাবে অনুদান পাইনি। এবারের ঈদ আমাদের জন্য অন্যরকম আনন্দের।” মরিয়ম ও সুমাইয়া নামে দুই নারী কর্মী জানান, ঈদের খরচ নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন, প্রধানমন্ত্রীর এই উপহার তাদের চিন্তা মুক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট