1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘা থানা পুলিশের সফল অভিযান: ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ শেরপুরের এ, কে, এম জহিরুল ইসলাম পঞ্চগড়ে আদালতের বারান্দায় হাজিরা দিতে এসে আসামির রহস্যজনক মৃত্যু নকলায় ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ বিতরণ মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মিষ্টির দোকানকে জরিমানা, কফি হাউজে মাদক বিক্রির দায়ে যুবকের জেল বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ-বালাসী ঘাটে ২য় যমুনা সেতুর দাবিতে বিশাল মানববন্ধন নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ইয়াবাসহ আটক ২ মাদককারবারি স্কুল ক্যাম্পাসে ইভটিজিং! সেনবাগে আটক ৩ যুবক, বহিষ্কার ২ ছাত্রী ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা: চাটখিলে ‘রাজকীয়’ মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

মাধবপুরের কাশিমপুরে মরহুম আইয়ূব আলীর পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
মাধবপুরের কাশিমপুরে মরহুম আইয়ূব আলীর পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর | ১৮ মার্চ ২০২৬

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর মাস্টার বাড়ি আহসান উল্লাহ্ গোষ্ঠীর কর্ণধার মরহুম আইয়ূব আলীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) ২৮শে রমজান উপলক্ষে নিজ গ্রাম কাশিমপুরে মরহুমের দুই সন্তান প্রভাষক আব্বাস উদ্দিন মিজান ও শিক্ষক মো: আবু সাঈদ সেলিমের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

সাবেক মেম্বার আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক হৃদয় শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুর রহমান ফরিদ, মো: আব্দুল হাকিম কালন, আবু কালাম, মঙ্গল মিয়া, শুক্কুর আলী, শুভ, রনি, হাবিব, মো: আক্তার মেম্বার, মো: ফারুক মিয়া, আ: সালাম, আকবর হোসেন, নাজু মিয়া, এনু মিয়া, টিটু মিয়া, মির্জা ইকরাম, মুজাহিদ ও ইব্রাহিম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় মরহুম আইয়ূব আলীর পুত্র শিক্ষক আবু সাঈদ সেলিম তার মরহুম বাবা এবং দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি জানান, পারিবারিক এই আয়োজন আগামীতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাদের।

সবশেষে মরহুম আইয়ূব আলীসহ সকল কবরবাসীর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট