1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এক-এগারোর ‘মাস্টারমাইন্ড’ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি ফিরছে? কমলনগরে নুরুল আলম নুরু হত্যার বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন: উত্তাল লক্ষ্মীপুর-রামগতি মহাসড়ক পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু আহত: বাবার সামনেই রক্তাক্ত সন্তান, উন্নত চিকিৎসার দাবি শেরপুরে জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের কঠোর অ্যাকশন: জরিমানা ও সরবরাহ স্বাভাবিক নালিতাবাড়ীতে ব্যতিক্রমী ফুটবল লড়াই: সভাপতিকে হারিয়ে সাধারণ সম্পাদকের দল জয়ী কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে কাঠমিস্ত্রি নিহত, ভায়রা ও তার ছেলেদের বিরুদ্ধে হামলার অভিযোগ নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে একাত্তর টিভির সাংবাদিক তরিকুলের বাসায় দুর্ধর্ষ চুরি ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয়

জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের দৃশ্য।
জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের দৃশ্য।

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচন ২০২৫-এ বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকের নিকট থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

সভ্যতা অনুযায়ী, সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি ও এবারগ্রী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ হারুন অর রশিদ। সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী (রহঃ) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান সোহেল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আল রেজা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রেজা।

এর আগে মঙ্গলবার সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য ডক্টর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম সবুজ।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে তারা জেলা জুড়ে বেসরকারি হাসপাতালগুলোর পরিবেশ সুস্থ ও সুশৃঙ্খল রাখার জন্য কাজ করবেন। এছাড়া যারা এখনও লাইসেন্সবিহীন, তাদের জন্য লাইসেন্স প্রাপ্তিতে সহযোগিতা করবেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, আগামী ৪ অক্টোবর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে জেলার ১৩১ জন বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি আরও বলেন, যারা বিদেশে অবস্থান করছেন, তাদের প্রতিনিধির মাধ্যমে ভোট প্রদান করার ব্যবস্থা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট