1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

সানন্দবাড়ীতে মরহুম মুছা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
সানন্দবাড়ীতে মরহুম হুসাইন মোহাম্মদ মুছা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান।
সানন্দবাড়ীতে মরহুম হুসাইন মোহাম্মদ মুছা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান।

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে মরহুম হুসাইন মোহাম্মদ মুছা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মকিরচর ক্রিকেট কাউন্সিলের আয়োজনে সাগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুল আলম তারেক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান, সহ-সভাপতি আরজান আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আফসার আলী, শেরপুর আদর্শ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক শাহজাহান, গাইবান্ধা পলাশবাড়ী মহিলা কলেজের সাবেক অধ্যাপক আবুল কালাম সিদ্দিকী প্রমুখ।

প্রধান অতিথি আবুল হাশেম মাস্টার বলেন, “সাগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী। খেলায় যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে সবার খেয়াল রাখতে হবে। খেলোয়াড়দের প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ প্রদর্শন করা জরুরি।”

এসময় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইয়ান ডিজাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাসুদ পারভেজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট