1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাঘা থানার পুলিশের অভিযানে ঢাকায় গ্রেফতার মাদক ব্যবসায়ী কাওছার আলী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
বাঘা থানার পুলিশের বিশেষ টিম কাওছার আলীকে গ্রেফতারের পর আদালতে নিয়ে যাচ্ছে।
বাঘা থানার পুলিশ ঢাকা মেট্রো এলাকা থেকে মাদক ব্যবসায়ী কাওছার আলীকে গ্রেফতার করেছে।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা উপজেলার দীর্ঘদিন আত্মগোপনে থাকা দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কাওছার আলী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) ঢাকার মেট্রো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বাঘা থানার একটি বিশেষ টিম।

গ্রেফতারকৃত কাওছার আলী বাঘা উপজেলার আড়ানী নূর নগর এলাকার মো. বাক্কার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা ও আত্মগোপনে থাকার অভিযোগে পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,

“বুধবার (২২/১০/২৫) বাঘা থানার একটি টিম ঢাকার মেট্রো এলাকায় অভিযান পরিচালনা করে দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কাওছার আলীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৩/১০/২৫) তাকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ জানায়, কাওছার আলীর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট