1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

“রাজশাহীতে স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুন ধরানোর প্রধান আসামি গ্রেফতার”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
“রাজশাহী বাঘা উপজেলায় স্ত্রীর ওপর আগুন দিয়ে হত্যার মামলার প্রধান আসামি সুরুজকে র‍্যাব গ্রেফতার করেছে”
“রাজশাহীর বাঘা উপজেলায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি গ্রেফতার”

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাঘা উপজেলায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার মামলার প্রধান আসামি মোঃ সুরুজ (৩২)–কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) রাত ১২টা ১০ মিনিটে ঢাকা মহানগরীর মিরপুর-১২ (লালডেগ) এলাকায় র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী এবং র‍্যাব-৪, সিপিসি-১ যৌথ অভিযানে তাকে আটক করে। সুরুজ রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের মোঃ শহিদুল মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সুরুজের সঙ্গে অনন্যা খাতুন মুন্নি (২৫) বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা বিভিন্ন অজুহাতে অনন্যাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে।

প্রথমে তাকে ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দিতে বলা হয়। এর মধ্যে ২০১৮ সালে ১ লাখ টাকা প্রদান করা হলেও, সুরুজ আরও ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করার কারণে নির্যাতন বৃদ্ধি পায়।

গত ৩১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা সাড়ে ৬টায় যৌতুক দাবির জন্য সুরুজ তুমুল ঝগড়া ও মারধর করেন। এরপর ১ নভেম্বর ভোর ৪টায় বাড়ির উঠানে নিয়ে স্ত্রী অনন্যার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিকটিমের ভাই বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব ছায়া তদন্তের মাধ্যমে বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসামিদের গ্রেফতারের চেষ্টা চালায়। এর ধারাবাহিকতায় মিরপুর-১২ এলাকা থেকে সুরুজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট