1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির ভ্রাম্যমান অভিযান: ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ, কারবারি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির ভ্রাম্যমান অভিযান: ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ, কারবারি আটক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস ও কমলা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক কারবারিকে আটক করা হয়েছে।

৩৯ বিজিবির তৎপর টহলদলের গোপন সংবাদের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া ও পোড়াবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এসময় মৃত শাহজাহানের ছেলে মোঃ সাদ্দাম হোসেনকে আটক করে তার কাছ থেকে ৩৬৯ বোতল ভারতীয় মদ এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় বিজিবি পৃথক অভিযানে ভারতীয় কসমেটিকস ও কমলা জব্দ করে। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ ৮১ হাজার ৪শ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল দল ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট