1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ইসলামপুর পৌর মার্কেটে আগুন, একটি মুদি দোকান পুড়ে ছাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
ইসলামপুর পৌর মার্কেটে আগুন, একটি মুদি দোকান পুড়ে ছাই

ফিরোজ শাহ, ইসলামপুর, জামালপুর

জামালপুরের ইসলামপুরে ধর্মকুড়া বাজারের পৌর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ২টার দিকে সুজন স্টোর নামে একটি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইসলামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে দোকানটিতে আগুন লাগে। দোকানটি তখন তালাবদ্ধ থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে জানানো হয়।

ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোকান মালিক অসফুল বেগমের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম বলেন, “রাত দুইটার দিকে পৌর মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট পানিবাহী গাড়িসহ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট