1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত যুবককে উদ্ধার করছে পুলিশ
শ্রীপুরে মায়ের ওপর নির্যাতনের অভিযোগে এলাকাবাসীর হাতে আটক মাদকাসক্ত যুবক

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে খলিল (২৮) নামে এক মাদকাসক্ত যুবককে জীবিত অবস্থায় কোমর পর্যন্ত মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত খলিল ওই এলাকার নূরউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে সে প্রায়ই তার মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাত। শনিবার সকালেও মাদকের টাকার দাবিতে সে মাকে মারধর করলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।

খলিলের মা খোদেজা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলে গাঁজা খায়। আজসহ তিন দিন ধরে আমাকে মারছে। সকালে আমার কাছে টাকা চেয়েছিল, আমি দিতে না পারায় ইট দিয়ে আমার পায়ে আঘাত করেছে।”

অভিযোগ রয়েছে, এরপর কিছু প্রতিবেশী খলিলকে ধরে মারধর করে এবং একপর্যায়ে জীবিত অবস্থায় কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, “ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। যদি উভয় পক্ষের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাহলে দুই পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট