1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

শেরপুরে চার অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা ৯ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

শেরপুর জেলার সদর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ভাটাগুলোকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলার দমদমা কালিগঞ্জ ও চর শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি ইটভাটা নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতুর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানে দমদমা কালিগঞ্জ এলাকার ‘মেসার্স জেড এইচ বি ব্রিকস’ ও ‘মেসার্স এম এস বি ব্রিকস’-কে ২ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া চর শেরপুর এলাকার ‘মেসার্স এস এফ ব্রিকস’ এবং ‘মেসার্স এম এম ব্রিকস’-কে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিদের সহায়তায় ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ছাড়াও শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা নির্মূলে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে জেলার অন্যান্য এলাকাতেও নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট