1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের পি’টি’য়ে জ’খ’মে’র অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের পিটিয়ে জখমের অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

আবুল হাশেম ,রাজশাহী ব্যুরোঃ | ২৪ জানুয়ারি, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামানের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীকে নিয়ে তার স্বজনরা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জরুরি বিভাগে চিকিৎসার বিষয়ে কথা বলার একপর্যায়ে মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান ও তার আউটডোরের সহকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, কোনো কিছু বুঝে ওঠার আগেই চিকিৎসক ও তার সহকর্মীরা মিলে রোগীর পাঁচ স্বজনকে পিটিয়ে জখম করেন।

ঘটনার পর আহতদের স্বজনরা আইনি ব্যবস্থার জন্য থানায় যান। হাসপাতালে উপস্থিত থানা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফী সাংবাদিকদের বলেন, “এই চিকিৎসক দীর্ঘ দিন ধরেই রোগী ও সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করে আসছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি মহলকে সুবিধা দিতে এবং জনমনে অসন্তোষ তৈরি করতেই তিনি এই হীন কাজ করেছেন। বাঘাবাসী এমন চিকিৎসককে হাসপাতালে দেখতে চায় না।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান আসাদ সরাসরি দায় অস্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি চেম্বারে ছিলাম। পরে বিষয়টি জেনেছি, এর বেশি কিছু বলতে পারব না।”

অন্যদিকে, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক জানান, “হাসপাতালের আউটডোর স্টাফরা রোগীর স্বজনদের মারধর করেছে বলে আমরা খবর পেয়েছি। ভুক্তভোগীরা থানায় এসেছেন। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট