1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ শেরপুর সীমান্তে ৪ শিশুসহ ৯ বাংলাদেশি আটক, ওপারে নেওয়ার চুক্তি ছিল ৪০ হাজারে বাঘায় ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার: জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা উত্তরাঞ্চলের ভাগ্যবদলের দাবি: দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সানন্দবাড়িতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ‘মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে’: কলসকাঠীর মতবিনিময় সভায় রেজাউল কবির রেজা

শেরপুর সীমান্তে ৪ শিশুসহ ৯ বাংলাদেশি আটক, ওপারে নেওয়ার চুক্তি ছিল ৪০ হাজারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
শেরপুর সীমান্তে ৪ শিশুসহ ৯ বাংলাদেশি আটক, ওপারে নেওয়ার চুক্তি ছিল ৪০ হাজারে

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ১০টার দিকে আটকদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন— ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা ৪ শিশুকেও বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি করেন তারা। সেই চুক্তি অনুযায়ী বুধবার রাতে আটকরা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসেন। পরে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন।

তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে পুনরায় ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহলদল অভিযান চালিয়ে জঙ্গল থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

শ্রীবরদী থানা পুলিশ জানায়, বিজিবির পক্ষ থেকে আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট