1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা-পাইকগাছাকে উন্নয়নের পথে নিতে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন মাওলানা আজাদ বকশীগঞ্জে জামায়াতের প্রার্থীর পক্ষে গণমিছিল: জনসমুদ্রে রূপ নিল এন এম উচ্চ বিদ্যালয় মাঠ চিরিরবন্দরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের প্রশিক্ষণ শুরু শেরপুর সরকারি মহিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ: অনুমতি পাবেন শুধু ৩ শ্রেণির কর্মকর্তা শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী আটক; লুট হওয়া শর্টগান উদ্ধার ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে আজ দিনভর রাজপথে তারেক রহমান: ৮ জনসভার ঘোষণা আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান চাটখিলে ধানের শীষের জোয়ার: ব্যারিস্টার খোকনের পক্ষে ব্যারিস্টার কাজলের ব্যাপক গণসংযোগ শ্রীপুরে ধানের শীষের জোয়ার: পৌর ৯নং ওয়ার্ডে ছাত্রদলের বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী আটক; লুট হওয়া শর্টগান উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী আটক; লুট হওয়া শর্টগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, শেরপুর | ৯ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুর সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ যৌথ অভিযানে ১টি অবৈধ শর্টগানসহ হারেজ মিয়া নামে এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এই বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়। আটককৃত হারেজ মিয়া (৩২) সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে। তল্লাশিকালে তার হেফাজত থেকে একটি শর্টগান উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ তারিখে গণঅভ্যুত্থান চলাকালীন পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য: আসন্ন নির্বাচন ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট