1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থীকে জেলা প্রশাসনের শিক্ষা সহায়তা মধুপুর পৌর শহরের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের নবাগত ওসি ফজলুল হক নান্দাইল সেন্ট্রাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি রমিজ, সম্পাদক খাইরুল দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেরপুরের কেপিআই পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দীক শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ৬ লাখ টাকা রাণীনগরে গৃহবধূকে ধ’র্ষ’ণচে’ষ্টা’র অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ৬ লাখ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ৬ লাখ টাকা

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পৃথক দুটি অভিযানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

রবিবার (১৭ মে) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকাগুলোতে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাকারবারিরা পালিয়ে গেলেও বিজিবির তৎপরতায় ৩৯৩ বোতল অবৈধ বিদেশি মদ জব্দ করা সম্ভব হয়।

মাদক ও চোরাচালানে জিরো টলারেন্স

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় মাদকের বিস্তার ও চোরাচালান পুরোপুরি রোধ করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিজিবির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট