1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে গৃহবধূকে ধ’র্ষ’ণচে’ষ্টা’র অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
রাণীনগরে গৃহবধূকে ধ’র্ষ’ণচে’ষ্টা’র অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ):

নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শুক্রবার রাতে রাণীনগর থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত গোলাম রব্বানী (৫০) উপজেলার কচুয়া গ্রামের রহিম উদ্দীন প্রামাণিকের ছেলে। জানা গেছে, তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোলাম রব্বানী তাদের ঘরে ঢুকে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গোলাম রব্বানীকে আটক করে।

খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম রব্বানীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ওই গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গোলাম রব্বানীকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট