1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি Published: ৭ জুন, ২০২৬

বকশীগঞ্জ (জামালপুর): ভারত থেকে বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক পুশইন ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই কঠোর নজরদারি ও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ও সাতানী পাড়া বিওপিসহ (বর্ডার আউটপোস্ট) মোট ৭২ কিলোমিটার সীমান্ত জুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে বাড়ানো হয়েছে টহল ও সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। কোনো ধরনের সীমান্ত অপরাধ বা অনুপ্রবেশ যেন ঘটতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা দিন-রাত সীমান্ত পাহারা দিচ্ছেন।

বিশেষ করে প্রতিবেশি দেশ থেকে পুশইনের মতো যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিজিবি। এই নিরাপত্তা জোরদারকরণে সীমান্ত এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে সীমান্তবর্তী স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবিকে নিয়মিত যৌথ টহল পরিচালনা করতে দেখা গেছে।

পাশাপাশি, কোনো সাধারণ নাগরিক যেন অসচেতনতাবশত সীমান্তের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) প্রবেশ না করেন, সেজন্য বিজিবির পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে চালানো হচ্ছে বিশেষ সচেতনতামূলক প্রচারণা। বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, সীমান্তে বাড়তি উত্তাপ থাকলেও এখন পর্যন্ত জামালপুর সীমান্ত দিয়ে কোনো পুশইন বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, “জামালপুর সীমান্তে পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা নেওয়া হচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট