1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর ৭ জুন, ২০২৬

শেরপুর: সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূরীকরণ ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে শেরপুরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রবিবার (৭ জুন) বেলা ১২টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। যুব বিজ্ঞান আইসিটি এন্ড সাংস্কৃতিক ক্লাব (JBIS Club) অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব আরিফা সিদ্দিকা। শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজাসহ স্থানীয় সরকারের প্রতিনিধি ও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ সমাজে জেন্ডার বৈষম্য ও প্রাচীন স্টেরিওটাইপ বা অন্ধত্ব দূরীকরণে তরুণ প্রজন্মের সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। যুব সমাজকে সচেতন করার পাশাপাশি পরিবার ও সমাজ থেকে বৈষম্যমূলক মানসিকতা পরিহারের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি প্রগতিশীল ও উন্নত সমাজ গঠনে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা জরুরি। জেন্ডার স্টেরিওটাইপ ভাঙতে তরুণদের লিডারশিপ তৈরি করতে হবে। বিশেষ অতিথিবৃন্দ বলেন, সমতাভিত্তিক সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এই লক্ষ্যে স্থানীয় সরকার ও কমিউনিটি লিডারদের সাথে সমন্বিতভাবে যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অংশীজনরা। তরুণদের হাত ধরে একটি বৈষম্যহীন শেরপুর তথা বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট