1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার শেরপুর সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: পাইপগানসহ আটক ১ মধুপুরে মাদক বিক্রির অপরাধে ৫ জনের এক বছর করে কারাদণ্ড বাঘায় শত বছরের অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত শেরপুরে জেলা পুলিশের ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
শেরপুরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার একটি মারামারি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মো. বারেক আলী (৫০)কে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ (সিপিসি-১, জামালপুর)।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বারেক আলীর অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ জুন) বিকেলে র‌্যাব-৪-এর সহযোগিতায় ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া পুকুরপাড় এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বারেক আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার (জমকান্দা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, তিনি নালিতাবাড়ী থানার ২০১৭ সালের ১৬ জুলাইয়ের একটি মামলায় (মামলা নং-১৯) দণ্ডবিধির ৩২৩/৩২৪ ধারায় আদালত কর্তৃক দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট