1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে বাজিমাত: স্বাস্থ্য ক্যাডারে দেশসেরা ২৩তম বাঘার রুমা সুলতানা তৃতীয় দফায় পিছাল শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায়, নতুন তারিখ ৬ জুলাই আদালতে সাক্ষী দিতে না আসায় জামালপুরে নারী চিকিৎসককে কারাদণ্ড মধুপুরে ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লক্ষীনগরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী অবিবাহিত একাদশ চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ২৫ লাখ টাকার চেক জালিয়াতি ও প্রতারণা: শেরপুরে ব্যবসায়ী সজীব গ্রেফতার শেরপুরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে দুর্যোগকালীন সময়ে জরুরি প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম বিষয়ে তিন দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা ‘স্টার্ট নেটওয়ার্ক’-এর সহযোগিতায় এবং ‘ঢাকা আহছানিয়া মিশন’-এর উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সংস্থাটির “সিজোনাল রেডিনেস ইনিশিয়েটিভস ফর ফ্লাড ইন মেরুরচর, সাধুরপাড়া অ্যান্ড বগারচর ইউনিয়নস অব বকশীগঞ্জ উপজেলা অফ জামালপুর ডিস্ট্রিক্ট” প্রকল্পের আওতায় গত ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

১৫০ জন ভলান্টিয়ারের অংশগ্রহণ ও আগাম প্রস্তুতি

বকশীগঞ্জ উপজেলার সর্বাধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ তিনটি ইউনিয়ন—মেরুরচর, সাধুরপাড়া ও বগারচরের মোট ১৫০ জন দুর্যোগ ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) ৬টি ব্যাচে বিভক্ত হয়ে এই প্রশিক্ষণে অংশ নেন। কর্মশালায় দুর্যোগের আগাম প্রস্তুতি, সতর্কতা এবং দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ বিষয়ে আগাম সতর্কীকরণ প্রশিক্ষণও সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপস্থিত ট্রেইনার ও কর্মকর্তা বৃন্দ

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন:

  • ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা)

  • ডা. শারমিন সুলতানা (আবাসিক মেডিকেল অফিসার)

  • হোসনে আরা খাতুন (উপজেলা মৎস্য কর্মকর্তা)

  • আবদুল কুদ্দুস (ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার)

  • মো. কবির (ফায়ার ফাইটার)

এছাড়াও কর্মশালায় ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন, HACE অফিসার নাঈম সুলতানা এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মিজানুর রহমান, মোছাম্মৎ শারমিন আকতার, মো. নজরুল ইসলাম, মোছাম্মৎ ববিতা, মো. কামরুল হোসেন রিয়াদ ও মোছাম্মৎ আফরোজা বেগম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট