1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে বাজিমাত: স্বাস্থ্য ক্যাডারে দেশসেরা ২৩তম বাঘার রুমা সুলতানা তৃতীয় দফায় পিছাল শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায়, নতুন তারিখ ৬ জুলাই আদালতে সাক্ষী দিতে না আসায় জামালপুরে নারী চিকিৎসককে কারাদণ্ড মধুপুরে ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লক্ষীনগরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী অবিবাহিত একাদশ চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ২৫ লাখ টাকার চেক জালিয়াতি ও প্রতারণা: শেরপুরে ব্যবসায়ী সজীব গ্রেফতার শেরপুরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

লক্ষীনগরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী অবিবাহিত একাদশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
লক্ষীনগরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী অবিবাহিত একাদশ

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর ৮ নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মাঠে দুই দলের সুন্দর ও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন স্থানীয় দর্শকরা। নির্ধারিত সময়ে চমৎকার খেলে অবিবাহিত একাদশ ২-০ গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুবান মোল্লাসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণী পর্বে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি ও সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। এই ধরণের প্রীতি ম্যাচ গ্রামীণ যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।”

ভবিষ্যতেও যুবসমাজকে চাঙ্গা রাখতে এলাকায় এমন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট