1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের তল্লাশি দেখে পালাল চালক, ৪৫ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ! রামগতিতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ বোদায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, পরিবেশ বেহাল; স্থানীয়দের ক্ষোভ বকশীগঞ্জে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু ৪৭তম বিসিএসে বাজিমাত: স্বাস্থ্য ক্যাডারে দেশসেরা ২৩তম বাঘার রুমা সুলতানা তৃতীয় দফায় পিছাল শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায়, নতুন তারিখ ৬ জুলাই আদালতে সাক্ষী দিতে না আসায় জামালপুরে নারী চিকিৎসককে কারাদণ্ড মধুপুরে ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রামগতিতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
রামগতিতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ

হাবিবুর রহমান, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

অনলাইন ডেস্ক | প্রকাশ: ০২ জুলাই ২০২৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সুবিধাভোগী কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর-১ অঞ্চলের রামগতি এলাকায় এই কার্যক্রমের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সংস্থাটির রামগতি উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের লক্ষ্মীপুর-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইউসুফ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের রামগতি এলাকা ব্যবস্থাপক (দাবি) নাজমুল হোসেন মজুমদার, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মোঃ হাফিজুর রহমান এবং রামদয়াল শাখা ব্যবস্থাপক শেখর সিংহ প্রমুখ।

ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মোঃ রইস উদ্দিন জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটানোর লক্ষ্যে অনুষ্ঠানে রামগতি বিবিরহাটের সুবিধাভোগী দম্পতি রোকসানা আক্তার ও আব্দুল মান্নানের হাতে একটি আধুনিক পাওয়ার টিলার তুলে দেওয়া হয়।

তিনি আরও জানান, রামগতি একটি উপকূলীয় এলাকা হওয়ায় এখানকার প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে ব্র্যাকের পক্ষ থেকে এই ধরনের কৃষি সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট