1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

রাণীনগরে অটো ভ্যানগাড়ির ধাক্কায় ৬ বছরের শিশু নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
রাণীনগরে অটো ভ্যানগাড়ির ধাক্কায় নিহত শিশু সাখওয়াত
রাণীনগরে অটো ভ্যানগাড়ির ধাক্কায় নিহত শিশু সাখওয়াত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অটো ভ্যানগাড়ির ধাক্কায় সাখওয়াত (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব বালুভরা পেট্রোলপাম্প এলাকার রাণীনগর-আবাদপুকুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাখওয়াত নওগাঁ সদর উপজেলার মকরামপুর গ্রামের হাসান আলীর ছেলে। কয়েকদিন আগে সে রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামে নানা মঞ্জুর বাড়িতে বেড়াতে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নানার বাড়ির সামনে সড়কের পাশে খেলাধুলা করার সময় হঠাৎ সাখওয়াত সড়ক পার হতে গেলে যাত্রীবাহী একটি অটো ভ্যানগাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সাখওয়াত সড়কে পড়ে যায় এবং ভ্যানগাড়ির চাকার নিচে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান, সক্রিয় ও প্রাণবন্ত শিশুটির এমন মৃত্যু পরিবার ও গ্রামবাসীকে হতবিহ্বল করে দিয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট