1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে: হুইপ আশরাফ উদ্দিন নিজান

বকশীগঞ্জে ভিডিও এডিট ও কমিটি বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মো. ফোরকান মিয়া
মো. ফোরকান মিয়া সংবাদ সম্মেলনে অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছেন, বকশীগঞ্জ, জামালপুর

মনিরুজ্জামান লিমন বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফোরকান মিয়া। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমি ২০২৩ সালে বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৫০ নম্বর সদস্য নির্বাচিত হই। কিন্তু আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আমার নাম থাকা নিয়ে ফেসবুকে বিভ্রান্ত করা হয়। ২০১৬ সালে আমার নাম কিভাবে আওয়ামী লীগের কমিটিতে এসেছে তা আমি জানি না। আমি কখনো আওয়ামী লীগ করি নি। মূলত আমি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি আমার একটি ভিডিও এডিট করে ফেসবুকে অপপ্রচার করা হয়। তাই আমি এঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এবিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট