1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গোদাগাড়ীতে হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার—৩৯ গ্রাম হেরোইন ও নগদ টাকা উদ্ধার
গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার—৩৯ গ্রাম হেরোইন ও নগদ টাকা উদ্ধার

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হাসিবুল হাসান হাসিব (২৭) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৩৯ গ্রাম হেরোইন, দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড, নগদ ১৯ হাজার টাকা এবং একটি ডিজিটাল ওজন মেশিন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত হাসিবের বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার কাশার জেলরোড এলাকায়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন এনে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-৫ এর সিপিএসসি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে হাসিবকে আটক করে। পরে তার দেহ তল্লাশিতে ৩৯ গ্রাম হেরোইনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, হাসিব দীর্ঘদিন ধরে পেশার আড়ালে ছদ্মবেশে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি আকারে সরবরাহ করত।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট