1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

রাজশাহীর বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মন্ত্রিপুত্র সরদার সানিয়াত হোসেন শুভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরদার সানিয়াত হোসেন শুভ
রাজশাহীর বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরদার সানিয়াত হোসেন শুভ

নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সরদার আমজাদ হোসেনের পুত্র সরদার সানিয়াত হোসেন শুভ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে বিএনপির মনোনয়নের জন্য প্রত্যাশা প্রকাশ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজশাহীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সরদার সানিয়াত শুভ বলেন,

“আমি এমন এক পরিবারের সন্তান, যেখানে রাজনীতি মানে মানুষের সেবা, সততা আর অঙ্গীকারের প্রতিশ্রুতি।”

তিনি জানান, তাঁর পিতা সরদার আমজাদ হোসেন পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দীর্ঘকাল বাগমারার মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। শুভ বলেন,

“তিনি রাজনীতি করেছেন মানুষের চোখের জল মুছে, তাদের মুখে হাসি ফোটানোর বিশ্বাসে। তাঁর কাছ থেকেই আমি শিখেছি, রাজনীতি মানে ক্ষমতা নয়, এটি দায়িত্ব।”

রাজধানীর গুলশান থানা বিএনপির সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত তিনি বলেন, তরুণ প্রজন্মকে সংগঠিত করে তিনি রাজনীতিতে নতুন ধারা আনতে চান। তাঁর ভাষায়,

“রাজনীতি মানে শুধু পদ নয় — এটি পরিবর্তনের প্ল্যাটফর্ম, এটি সেবার অঙ্গীকার।”

বিএনপির আদর্শের প্রতি আস্থা ব্যক্ত করে তিনি বলেন,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আত্মনির্ভরতার পথে দাঁড় করিয়েছিলেন। সেই আদর্শ আজও ধারণ করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়ে যাচ্ছেন। আর জননেতা তারেক রহমান সেই আদর্শকে নতুন প্রজন্মের ভাষায় অনুবাদ করেছেন তাঁর ৩১ দফা ‘নতুন বাংলাদেশ রূপরেখা’-এর মাধ্যমে।”

তারেক রহমানের সাম্প্রতিক বিবিসি সাক্ষাৎকার উদ্ধৃত করে শুভ বলেন,

“তিনি বলেছেন, ‘বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মাঠে আছে, এবং আমি শিগগিরই জনগণের মাঝে ফিরব।’ এই বার্তা আমাদের মতো তরুণ রাজনীতিবিদদের নতুন সাহস দেয়।”

নিজের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে তিনি বলেন,

“আমি চাই বাগমারা হোক নতুন বাংলাদেশের প্রথম উদাহরণ — যেখানে কৃষক পাবে ন্যায্য মূল্য, নারী নিরাপদে নেতৃত্ব দেবে, প্রতিটি ঘরে পৌঁছাবে শিক্ষার আলো। উন্নয়ন হবে মানুষকেন্দ্রিক।”

শুভ বিশ্বাস প্রকাশ করেন,

“জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ন্যায়, জবাবদিহিতা ও আত্মসম্মানের পথে ফিরে আসবে।”

উদ্যোগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। বক্তব্যের শেষাংশে তিনি জানান,

“বাগমারার রাজনীতি ব্যক্তির নয়, জনগণের। আমি প্রস্তুত সেই যাত্রায় থাকতে — সততা, সাহস ও অঙ্গীকার নিয়ে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট