1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে গোসল করতে নেমে ৫ শিশু নিখোঁজ, উদ্ধার ৩ জনের মরদেহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
মাদারগঞ্জের ঝারকাটা নদীতে শিশু নিখোঁজের পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের উদ্ধার অভিযান চলছে।
মাদারগঞ্জের ঝারকাটা নদীতে গোসল করতে নেমে ৫ শিশু নিখোঁজ—উদ্ধার হয়েছে ৩ জনের মরদেহ, নিখোঁজ দুইজনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান।

মাসুদ রানা, জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝারকাটা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নেন।

নিহতরা হলেন— পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন। মরিয়ম ও আবু হাসানের পিতা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাঁদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান গ্রামে।

স্থানীয়রা জানান, বিকেলে ছয় শিশু একসাথে নদীতে গোসল করতে যায়। একজন তীরে দাঁড়িয়ে থাকলেও বাকি পাঁচজন পানিতে নামে। কিছুক্ষণ পর তারা ডুবে যায়। তীরে থাকা শিশু ঘটনাটি দেখে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা উদ্ধার অভিযান শুরু করে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিশুর সন্ধানে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট