1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স প্রবেশে নিষেধাজ্ঞা, রোগীরা ভোগান্তিতে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজের ৪ নম্বর গেটে ট্রলি ও অ্যাম্বুলেন্স ভোগান্তি, রোগীরা অপেক্ষা করছে
রাজশাহী মেডিকেল কলেজের ৪ নম্বর গেটে অ্যাম্বুলেন্স ও অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা, রোগীরা ট্রলিতে করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে — ছবি: আবুল হাশেম

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর গেটের সামনে আনসার বাহিনীর সঙ্গে এক অ্যাম্বুলেন্স চালকের কথাকাটাকাটির জেরে হাসপাতালের অভ্যন্তরে অ্যাম্বুলেন্স ও অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীদের ট্রলিতে করে মূল সড়ক পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে।

একজন সিজার হওয়া রোগী জানান,

“হাসপাতালের ভিতরে এখন কোনো অ্যাম্বুলেন্স বা অটো ঢুকতে দিচ্ছে না। আনসার বাহিনীর সঙ্গে বাইরের ড্রাইভারদের ঝামলার কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এই পরিস্থিতিতে ট্রলিচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে রোগীরা বিপাকে পড়ছেন, অন্যদিকে হাসপাতালের সামনের রাস্তায় ট্রলি চলাচলের কারণে ট্রাফিক জটও বেড়ে গেছে।

আজ (১৩ নভেম্বর) আবারও এক অটোরিকশা চালকের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাত-আটজন আনসার সদস্য ওই ড্রাইভারকে মারধর করেন। এর আগে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, হাসপাতালের এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনে স্থানীয় প্রভাবশালী মহল জড়িত। তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের লোকেরা রামেক আশেপাশে মাদক সেবন করছে এবং প্রশাসনকে মাসোহারা দিচ্ছে।

রাজশাহীবাসী এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত সমাধান দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট