1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

সার সংকটে বকশীগঞ্জে কৃষক বিক্ষোভ: সড়ক অবরোধ, ২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ-রৌমারী সড়কে সার না পাওয়ায় কৃষকদের সড়ক অবরোধ ও যানজটের দৃশ্য।
সার সংকটে বকশীগঞ্জে কৃষক বিক্ষোভ: দুই ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে আড়াই টা পর্যন্ত বকশীগঞ্জ-রৌমারী সড়কের বাট্টাজোড় নতুন বাজারে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে দীর্ঘ দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের তীব্র সঙ্কট দেখা দেয়। চাহিদার তুলনায় বরাদ্দকৃত সারের কম সরবরাহ পাওয়ায় কৃষকরা ক্ষিপ্ত হন। মঙ্গলবার সকালে ডিলারের মাধ্যমে সার বিতরণের কথা থাকলেও বরাদ্দকৃত সারের চেয়ে বেশি কৃষক আসায় সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে দুপুরে কৃষকরা সড়কে অবস্থান নেন।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম কৃষকদের আশ্বাস দেন যে ভোটার আইডি যাচাই করে প্রকৃত কৃষকদের সার সরবরাহ করা হবে। এরপর কৃষকরা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করেন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, বরাদ্দকৃত সার পাওয়া যায় না, ফলে অবৈধ বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দামে সার কিনতে হয়। এ পরিস্থিতি চাষাবাদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রতি মাসে সারের বরাদ্দ দেওয়া হয়, এবং প্রকৃত চাহিদা অনুযায়ী কৃষকরা জমির প্রয়োজন অনুযায়ী সার পেলে সঙ্কট হবে না।

এভাবে প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা স্থায়ী অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট