1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গ্রেফতারকৃত সন্ত্রাসীদের দৃশ্য
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার।

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—আলাউদ্দিন ওরফে বরকত (৪৫) ও পারভেজ হোসেন (৩৫)।

শুক্রবার (গভীর রাতে) লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বিরাহীমপুর গ্রামের আলাউদ্দিন ওরফে বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে অস্ত্রসহ আলাউদ্দিন ও পারভেজকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় বাসায় থাকা আরও তিনজন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আলাউদ্দিন ওরফে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ প্রায় ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে গ্রেফতার পারভেজ হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।

অভিযানকালে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি দেশীয় এলজি, ১০ রাউন্ড এলজির গুলি এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা হলেন—বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল এবং কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, “সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বশিকপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট