1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন: বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান
মহান বিজয় দিবস উপলক্ষে বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।

দিবসের সূচনা হয় সকালে বকশীগঞ্জ উপজেলার এনএম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এ সময় মনোমুগ্ধকর ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার উদ্বোধন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

মহান বিজয় দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী ও বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসের কারণেই আজ স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, তাঁদের পরিবারের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মহান বিজয় দিবস উদযাপনের এসব আয়োজন বকশীগঞ্জবাসীর মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট