1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

লক্ষ্মীপুরে যাত্রীবেশে ছিনতাই: স্বর্ণকারের মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ লুট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে যাত্রীবেশে ছিনতাই: স্বর্ণকারের মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ লুট

হাবিবুর রহমান | লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে যাত্রীবেশে থাকা এক নারী ও এক পুরুষের হাতে এক স্বর্ণকার ছিনতাইয়ের শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তার মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকও জড়িত থাকতে পারেন বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে শনিবার (৩ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর এলাকায়।

ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে অবস্থিত ‘ওয়েলকাম জুয়েলার্স’-এর মালিক। তিনি জানান, শনিবার তিনি মোট ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি স্বর্ণকারের দোকানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। বিক্রিত স্বর্ণের বিপরীতে তিনি ২১ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন।

পরবর্তীতে অবশিষ্ট প্রায় ৩০ ভরি স্বর্ণ সঙ্গে নিয়ে চন্দ্রগঞ্জ থেকে হাজিরহাটের উদ্দেশ্যে রওনা হন শুভ পোদ্দার। পথিমধ্যে জেলা শহর এলাকা থেকে তিনি একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় যাত্রীবেশে এক নারী ও এক পুরুষও ওঠেন।

অটোরিকশাটি পিয়ারাপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা শুভ পোদ্দারের মুখ বেঁধে ফেলে এবং তার কাছে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তবে তার পকেটে থাকা ২১ লাখ টাকার চেকটি তারা নেয়নি বলে জানান ভুক্তভোগী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার চেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন,
“স্বর্ণ ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ঘটনায় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন,
“ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট