1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ১ মিলিয়ন অনুসারী হতেই ‘নিখোঁজ’ ভাইরাল তাজু ভাইয়ের পেজ জামালপুরে সিসিটিভি ফুটেজ ভাইরাল: নির্মাণাধীন বাসায় চুরির ঘটনায় দুই নারীসহ গ্রেপ্তার ৪ চরপুটিমারীতে যুবদল নেতার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ: মানববন্ধন নিয়ে বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া শ্রীবরদীর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুল হক রুবেল শেরপুরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বেকারিকে জরিমানা ও মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড পঞ্চগড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ চাটখিলে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন জামালপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলামের দায়িত্ব গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা চাটখিলে দুই হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা; ওটি ও কেবিন সিলগালা

রাজশাহীতে র‍্যাবের পৃথক অভিযান: ২৪টি ক’ক’টেল ও বিপুল দেশীয় অ’স্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে র‍্যাবের পৃথক অভিযান: ২৪টি ককটেল ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো | ১০ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহী: রাজশাহীতে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব)। অভিযানে ২৪টি তাজা ককটেল এবং ৪০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

র‍্যাব-৫ এর সিপিএসসি’র একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টা ৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

একই রাতে র‍্যাবের আরেকটি দল জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে বিভিন্ন ধরনের মোট ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং ২টি হাতলযুক্ত হ্যামার।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি, নির্বাচন বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে কোনো কুচক্রী মহল এসব ককটেল ও অস্ত্র মজুত করে থাকতে পারে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সকল আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষে র‍্যাব-৫ এর বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট