1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

বাঘায় ইয়াবাসহ কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
বাঘায় ইয়াবাসহ কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকসহ হাতেনাতে গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় বাঘা থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ১৯ ফেব্রুয়ারি রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে অভিযানকালে ১০ পিস ইয়াবাসহ মো. সুরুজ মিয়া (২৫) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। সুরুজ ওই গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরুজ মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৭, তারিখ: ২০/০২/২০২৬) দায়ের করা হয়েছে।

পরোয়ানাভুক্ত আসামি আটক

একই রাতে পুলিশের অপর একটি অভিযানে মীরগঞ্জ এলাকার ভানুকর গ্রাম থেকে ইমন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করা হয়। ইমন ওই গ্রামের মুকুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশের বক্তব্য

বাঘা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় আসামিকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধী দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয় সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট