1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

রাজশাহীতে গ্রামীণ অবকাঠামো প্রকল্পে অর্ধকোটি টাকার লুটপাট, হদিস নেই ১১১ টন চালের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে গ্রামীণ অবকাঠামো প্রকল্পে অর্ধকোটি টাকার লুটপাট, হদিস নেই ১১১ টন চালের

রাজশাহী প্রতিনিধি | রাজশাহীর বিভিন্ন উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক নিরীক্ষা প্রতিবেদনে প্রায় ৫৩ লাখ ১৫ হাজার টাকার আর্থিক গরমিল এবং ১১১ মেট্রিক টন সরকারি চালের হদিস না মেলার তথ্য উঠে এসেছে।

অডিট প্রতিবেদনে দুর্নীতির চিত্র মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, রাজশাহীর পবা, চারঘাট, গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পে নজিরবিহীন অনিয়ম হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়:

  • সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই প্রকল্প থেকে বড় অংকের টাকা উত্তোলন করা হয়েছে।

  • ভিজিএফ ও জিআর চাল বিতরণের ক্ষেত্রে কোনো বৈধ ভাউচার বা নথিপত্র পাওয়া যায়নি।

  • বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ১১১ মেট্রিক টন চালের কোনো হদিস দিতে পারেনি স্থানীয় প্রশাসন।

মুখ খুলতে নারাজ কর্মকর্তারা সরকারি সম্পদের এই বিশাল লুটপাটের বিষয়ে জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বিষয়টিকে দপ্তরের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে দাবি করেন এবং এ নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা অসন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি অবহিত নন। পূর্ণাঙ্গ তথ্য যাচাই না করে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি, তবে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মন্ত্রণালয়ের কঠোর আল্টিমেটাম গত ১৬ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এই অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৈফিয়ত তলব করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ ও চালের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট