1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হা’ম’লা ও চাঁদা দাবি: সভাপতিকে কু’পি’য়ে জ’খ’ম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হা’ম’লা ও চাঁদা দাবি: সভাপতিকে কু’পি’য়ে জ’খ’ম

রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত ‘রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে’ সশস্ত্র হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ক্লাবের সভাপতি রেজাউল করিমকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সশন্ত্র দুর্বৃত্ত।

এ ঘটনায় বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন: ১. নুরে ইসলাম মিলন (৪৫), ২. সুরুজ আলী (৩০), ৩. মিশাল (৩০), ৪. সাইদ আলী (৩৮), ৫. ইব্রাহিম (৪০) ও ৬. রেন্টু (৩০)।

ঘটনার বিবরণ: এজাহার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে অভিযুক্তরা প্রেসক্লাব পরিচালনার নামে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জের ধরে শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে সংঘবদ্ধভাবে তারা ক্লাবে প্রবেশ করে।

হামলাকারীরা আবারও সভাপতি রেজাউল করিমের কাছে চাঁদা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এসময় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে তার মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি শুরু হলে সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়, যেখানে পরবর্তীতে ১৩টি সেলাই দিতে হয়েছে।

অন্যান্য সাংবাদিক ও স্থানীয়দের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা একটি প্রাইভেট কার (রেজিস্ট্রেশন নম্বর: কুমিল্লা-চ-৫১-০০২৮) ফেলে রেখে পালিয়ে যায়। আহত রেজাউল করিম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের পদক্ষেপ: বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তীব্র নিন্দা: রাজশাহীর স্থানীয় সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট