1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: “উৎসবে দুর্যোগে, নিঃশ্বাসে বিশ্বাসে—আমাদের বাঘা আপনাদের পাশে” এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার (ফুড প্যাক) বিতরণ করেছে জনপ্রিয় ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপ ‘আমাদের বাঘা’

দুই শতাধিক পরিবারে খাদ্য সহায়তা

বাঘা উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবারের কর্মসূচিতে প্রায় ২০০-এর বেশি অসহায় পরিবারের পাশাপাশি একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি ফুড প্যাক সাজানো হয়েছে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে।

এক যুগের পথচলা ও মানবিক কার্যক্রম

প্রায় ১৩ বছর আগে প্রতিষ্ঠিত এই ফেসবুক গ্রুপটি গত ৭–৮ বছর ধরে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সহায়তা থেকে শুরু করে শীতার্তদের পাশে দাঁড়ানো—সবক্ষেত্রেই গ্রুপটির ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অর্থায়ন ও বাস্তবায়ন

এবারের ঈদ ফুড প্যাক কর্মসূচিতে অর্থায়ন করেছেন গ্রুপের প্রবাসী সদস্য, উপদেষ্টা মণ্ডলী, পরিচালনা পর্ষদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের সম্মিলিত অর্থায়নেই সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে।

তত্ত্বাবধান ও নির্দেশনা

পুরো কার্যক্রমটি মাঠ পর্যায়ে তত্ত্বাবধান করেন গ্রুপের সিনিয়র এডমিন এস আর সাকিব রহমানতুষার আহমেদ। সার্বিক খোঁজখবর রাখেন গ্রুপের সিনিয়র এডমিন ও সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার। এছাড়া গ্রুপের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা নিয়মিত দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে বাঘার অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট