1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

কমলনগরে প্রশাসনের নাকের ডগায় মা ইলিশ নিধনের মহোৎসবে মেতেছে অসাধু জেলেরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
কমলনগরে প্রশাসনের নাকের ডগায় মা ইলিশ নিধনের মহোৎসবে মেতেছে অসাধু জেলেরা

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চলছে মা ইলিশ ও জাটকা নিধনের মহোৎসব। পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ইলিশ ধরা, পরিবহন ও মজুদের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। গত এক মাস ধরে অসাধু জেলে ও মৌসুমী ব্যবসায়ীরা প্রকাশ্যে এই ধ্বংসযজ্ঞ চালালেও মৎস্য বিভাগ অনেকটা ‘নির্বিকার’ বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে কমলনগরের মতির হাট, সাহেবের হাট, কালকিনি নাজিরগঞ্জ, পাটোয়ারীর হাট ও লুধুয়া ঘাটসহ বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকশ নৌকা নিয়ে জেলেরা অবাধে নিষিদ্ধ ‘কারেন্ট জাল’ দিয়ে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ও জাটকা ধরছেন। এই রূপালি সম্পদ নদী থেকে তুলে সরাসরি স্থানীয় বাজার ও অস্থায়ী আড়তগুলোতে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, এলাকায় স্থায়ী কোস্টগার্ড বা নৌ-পুলিশের ফাঁড়ি না থাকায় মৎস্য বিভাগের কার্যক্রম কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। জেলেরা জানান, সরকারি চাল দিয়ে সংসার না চলায় এবং দাদনের কিস্তির চাপে তারা নদীতে নামতে বাধ্য হচ্ছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, মা ইলিশের প্রজনন মৌসুমে এই নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশের তীব্র সংকট দেখা দেবে, যা জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট